বায়ান্নর ভাষা আন্দোলন: জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা

Authors

মুহাম্মদ আশরাফুল করিম

Synopsis

১৯৫২ খ্রি. ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বিমূর্ত প্রতীক। এই গ্রন্থে ভাষা আন্দোলনের প্রচলিত ইতিহাস বিশ্লেষণ করা হয়েছে জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার আলোকে। ভাষা আন্দোলনের ঘটনাপ্রবাহ, প্রেক্ষিত, বাঙালির মানস সংগঠনে প্রভাব ও প্রতিক্রিয়া এবং স্বাধিকার ও মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত বাঙালির প্রাণশক্তিকে অনুসন্ধান করা হয়েছে। ভাষা আন্দোলন সকল শ্রেণি পেশার মানুষের সার্থক আন্দোলন, যা বাঙালির মুক্তির সংগ্রাম ও জাতীয় জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে।

সুদীর্ঘ সংগ্রামের স্বরূপ উন্মোচনে নৃতাত্ত্বিক ও ঐতিহাসিক বিকাশের ধারায় বাঙালি জাতিসত্ত্বার আত্মপরিচয় অনুসন্ধান করা হয়েছে। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক চেতনার সংগঠিত রূপ, গণআন্দোলন ও সংগ্রামকে প্রভাবিত করেছে এবং রচিত হয়েছে আত্মজাগরণের ভিত্তিভূমি।

ISBN 9789843585769
cover

Published

February 24, 2026