বিশ্বে বাংলা ভাষার প্রতিবেশ

Authors

আশিক রেজা

Synopsis

বর্তমান বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি। বাংলা ভাষার এই অগ্রযাত্রা সূচিত হয়েছে ভাষা-আন্দোলনের মধ্য দিয়ে। ১৯৭১ সালে স্বাধীন-সার্বভৌম দেশে বাংলা ভাষার এই জয়ধ্বনি সর্বত্র অবারিত। পৃথিবীতে সাত হাজারের বেশি ভাষা প্রচলিত। বাংলাদেশে বাংলাসহ একচল্লিশটি ভাষা বিদ্যমান। এর মধ্যে বিপন্ন ভাষার সংখ্যা ১৪। বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের মধ্য দিয়েই বাঙালি জাতি আজ বিশ্বের দরবারে সগৌরবে আসীন। আজকের প্রেক্ষিতে যে প্রশ্ন উচ্চকিত হয়ে উঠেছে, তা হলো নিউইয়র্ক বা লন্ডনে বা পৃথিবীর ১৬০টি দেশে জন্ম নেওয়া বাঙালি শিশুর মাতৃভাষা শেখার অধিকার কীভাবে রক্ষা করবে? প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কীভাবে চলছে এই ভাষা আন্দোলন? বিশ্বব্যাপী বাংলা ভাষার বর্তমান প্রতিবেশ এবং প্রজন্মের এই রূপান্তরের চ্যালেঞ্জে আজকের বাংলাদেশ কীভাবে সাড়া দেবে-তা নিয়ে এখন আমাদের নতুন করে ভাববার সময় এসেছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় এ বইয়ের মাধ্যমে সেই ভাবনার ভবিষ্যতমুখী আলোচনার সূচনা হলো।

ISBN 9789843594853
cover

Published

February 24, 2026