মরমি গানের উৎসমুখ: গোলাম হুসনের গান

Authors

মোস্তফা সেলিম

Synopsis

মরমি গানের সূত্রপাত কবে, কখন? গড়চলতি ধারণা, মহামতি লালন সাঁইয়ের হাতেই এর উৎপত্তি ও বিকাশ। তথ্য হচ্ছে, তাঁর পূর্বেই কয়েকজন গীতিসাধকের জন্ম হয়েছে সিলেট অঞ্চলে। এঁদের অন্যতম গোলাম হুসন, ফকির সৈয়দ শাহনূর এবং ফকির শিতালং শাহ। তাঁরা গান লিপিবদ্ধ করেছেন সিলেটি নাগরী হরফে। ১৬৯৪ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জন্মগ্রহণ করেন মরমিসাধক গোলাম হুসন এবং ১৭৭৪ সালে ‘তালিব হুসন’ রচনা করেন। পাণ্ডুলিপির ৪১টি গান আলোচিত হয়েছে মরমি গানের উৎসমুখ: গোলাম হুসনের গান গ্রন্থে। আড়াইশ’ বছর পাণ্ডুলিপিটি অপ্রকাশিত ছিল।

তালিব হুসনে গানের ফাঁকে ফাঁকে রয়েছে সুফিবিষয়ক বয়ান। নাগরীবিদ ও গবেষক মোস্তফা সেলিম পাণ্ডুলিপিটির গানগুলো উপস্থাপনের ফলে উন্মোচিত হয়েছে নবদিগন্ত। এ পাণ্ডুলিপি যেমন নাগরীলিপির আদি নিদর্শন, তেমনি বাংলা মরমি গানেরও আদি পাণ্ডুলিপি। মরমিগানের ইতিহাসের প্রাচীনত্ব ও উৎস নির্ণয়ে গ্রন্থটি এক অনন্য দলিল।

ISBN 9789843593542
cover

Published

February 24, 2026