অটিস্টিক শিশুদের অবাচনিক সংজ্ঞাপন
Synopsis
স্নায়ু-বিকাশমূলক বৈকল্যে আক্রান্ত অটিস্টিক শিশুদের যেমন নানামাত্রার আচরণগত এবং বুদ্ধিবৈকল্য রয়েছে, তেমনি ভাষা ও যোগাযোগগত বৈকল্যও কোনো অংশেই কম নয়। ভাষিক প্রকাশে এসব শিশুর সীমিত ব্যাকরণিক রূপ পরিলক্ষিত হয়। তাছাড়া বাক্যিক অসম্পূর্ণতা ও বিশেষ পদগত অসঙ্গতি এবং ব্যর্থতাও এদের কম নয়। অন্যদিকে, বাচনিক ব্যর্থতার পাশাপাশি অবাচনিক ক্ষেত্রেও অটিস্টিক শিশুরা তাৎপর্যপূর্ণ বৈকল্য প্রদর্শন করে থাকে। বিশ্বের বিভিন্ন ভাষায় অটিস্টিক শিশুর অবাচনিক সংজ্ঞাপন বিষয়ে অসংখ্য গবেষণাকর্ম সম্পাদিত হলেও বাংলাভাষায় এই প্রথম বাংলাভাষী অটিস্টিক শিশুর অবাচনিক সংজ্ঞাপনগত যে সীমাবদ্ধতা, ব্যর্থতা ও অদক্ষতা সে বিষয়ে একটি পিএইচডি গবেষণাকর্মের বর্ণনা এই বইয়ে উপস্থাপন করা হয়েছে। আশাকরি, পাঠক এই বইয়ে বাংলাভাষী উচ্চদক্ষ অটিস্টিক শিশুরা যোগাযোগের অপরিহার্য উপাদান হিসেবে অবাচনিক সংজ্ঞাপনের ক্ষেত্রে কী ধরনের ঘাটতি ও বৈকল্য দেখিয়ে তাকে তারই একটি বর্ণনা ও ব্যাখ্যা পেয়ে যাবেন।
ISBN 978-984-35-9372-6


