বাংলাদেশের কবিতা: ভাষা ও শৈলী (১৯৭২-২০২২)
Synopsis
বাংলা ভাষার হাজার বছরের কবিতা নিয়ে অনেক কাজ হলেও স্বাধীন বাংলাদেশের কবিতা নিয়ে খুব বেশি কাজ হয়নি। বাংলাদেশের ৫০ বছরের কবিতা (১৯৭২-২০২২) বিষয় আলোচনা সামনে আসা জরুরি ছিল। এই সংকলনে পাওয়া যাবে দীর্ঘ ৫০ বছরের কবিতার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপট। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ-স্বাধীনতা এবং জাতিগত সংহতির মতো বিষয়গুলোকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এছাড়াও, ব্যক্তিগত অনুভূতি, প্রেম-প্রকৃতি এবং আধুনিক জীবনের সংকট চিত্রায়ণ সমকালীন কবিতায় প্রাসঙ্গিকভাবে এসেছে। বিভিন্ন দশক ধরে কবিতার আঙ্গিক ও বিষয়বস্তুতে পরিবর্তনও এসেছে, সংকলনটি সময়ের কাব্য আলোচনার দিগন্ত উন্মোচন করবে।
Published
February 24, 2026
Copyright (c) 2026 International Mother Language Institute Publication


