বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তা: নৃতাত্ত্বিক ও জনমিতিক বিশ্লেষণ
Synopsis
‘বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তা: নৃতাত্ত্বিক ও জনমিতিক বিশ্লেষণ’ একটি গবেষণামূলক পুস্তক। এই পুস্তকে ব্যবহৃত তথ্যাদি দ্বৈতীয়িক উৎস থেকে সংগৃহীত। উৎসগুলো হচ্ছে ১৯০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত বিভিন্ন জনশুমারির প্রতিবেদন, জেলা গেজেটিয়ার, বিষয়সংশ্লিষ্ট সরকারি ডকুমেন্টস, বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার নৃতাত্ত্বিক ও জনমিতিক বিষয়ক গবেষণাধর্মী প্রতিবেদন, পুস্তক, জার্নাল, নিবন্ধ ইত্যাদি।
পুস্তকটি তেরটি অধ্যায়ে বিন্যস্ত। প্রথম অধ্যায়ে ‘গবেষণা পটভূমি ও রূপরেখা’, দ্বিতীয় অধ্যায়ে ‘বাঙালি জাতিসত্তার উদ্ভব ও নৃতাত্ত্বিক পরিচয়’, তৃতীয় অধ্যায়ে 'বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্রনৃগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয়' এবং চতুর্থ অধ্যায়ে ‘বাংলাদেশের ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি’ পর্যালোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে থেকে দ্বাদশ অধ্যায়ে প্রাপ্ত তথ্যের আলোকে ১৯০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের সংখ্যা, বৃদ্ধিপ্রবণতা, খানার আকার ইত্যাদির তুলনামূলক পর্যালোচনাসহ লিঙ্গ, বয়স-কাঠামো, ধর্ম, অঞ্চল বা ভৌগোলিক অবস্থানভেদে জনসংখ্যা, স্বাস্থ্য, বৈবাহিক অবস্থা, বিদ্যালয়ে উপস্থিতি, পাঁচ বছর ও তদুর্ধ্ব বয়সের শিক্ষা ও অর্জিত শিক্ষা পরিস্থিতি, বসতবাড়ির বৈশিষ্ট্য, পানীয়জলের উৎস, শ্রমশক্তির পরিস্থিতির ইত্যাদি জনমিতিক ও সামাজিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে। শেষ অধ্যায়ে গবেষনায় প্রাপ্ত তথ্যের ‘সার-সংক্ষেপ এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের নিরিখে প্রয়োজনীয় কার্যার্থে একটি সুপারিশমালা পেশ করা হয়েছে।
ISBN 9789843601803


